বাইবেল · Indian Revised Version (Bengali)
গীতসংহিতা 126
1 যখন সদাপ্রভুু আনলেন তাদের যারা সিয়োনে ছিল, আমরা তাদের মতো ছিলাম যারা স্বপ্ন দেখে।
2 তখন আমাদের মুখ হাঁসিতে পূর্ণ হল, আমাদের জিভ গানে পূর্ণ হল; তখন তারা জাতিদের মধ্যে বলল, “সদাপ্রভুু তাদের জন্য মহৎ কাজ করেছেন।”
3 সদাপ্রভুু আমাদের জন্য মহৎ কাজ করেছেন; আমরা কত আনন্দিত হয়েছিলাম।
4 আমাদের পুনস্থাপন কর, সদাপ্রভুু, নেগেভে জলস্রোতের মতো।
5 যারা চোখের জলে বীজ বোনে, তারা আনন্দে চিত্কার করে শস্য কাটবে।
6 যে লোক কাঁদতে কাঁদতে বীজ বোনার জন্য বীজ বাইরে নিয়ে যায়, সে আনন্দে চিত্কার করতে করতে ফসলের আঁটি সঙ্গে নিয়ে ফিরবে।
Indian Revised Version (Bengali) — © 2017, 2019 Bridge Connectivity Solutions — CC BY-SA 4.0