বাইবেল · Indian Revised Version (Bengali)

গীতসংহিতা 54

1 ঈশ্বর, তোমার নামের দ্বারা, আমাকে বাঁচাও এবং তোমার শক্তিতে আমাকে বিচার কর।

2 ঈশ্বর আমার প্রার্থনা শোন; আমার মুখের বাক্যে কান দাও।

3 কারণ অহংকারী লোকেরা আমার বিরুদ্ধে উঠেছে এবং নিষ্ঠুর লোকেরা আমার প্রাণকে খুঁজছে; তারা তাদের আগে ঈশ্বরকে রাখেনি। সেলা।

4 দেখ, ঈশ্বর আমার সাহায্যকারী; প্রভুই একজন যে আমার প্রাণকে বাঁচায়।

5 তিনি অমঙ্গল আমার শত্রুদের কাছে ফিরিয়ে দেবেন; আমার জন্য তোমার বিশ্বস্ততার মধ্যে তাদের ধ্বংস করবে।

6 আমি তোমার উদ্দেশ্যে স্বেচ্ছাবলি উৎসর্গ করব; সদাপ্রভুু তোমার নামে ধন্যবাদ করব, কারণ তা উত্তম।

7 কারণ তিনি আমাকে সমস্ত কষ্ট থেকে উদ্ধার করেছেন, আমার চোখ শত্রুদের উপর জয়ী হয়েছে।

Indian Revised Version (Bengali) — © 2017, 2019 Bridge Connectivity Solutions — CC BY-SA 4.0